ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-০৯-১৬
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে আনা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। 
বিচারপতি এম, ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট খুরশিদ আলম খান ও তাকে সহায়তা করেন এডভোকেট টাইটাস হিল্লোল রেমা।
এডভোকেট খুরশিদ আলম খান বাসস’কে জানান, জাতীয় মহিলা আইনজীবী সমিতিসহ এনজিও গুলো পারিবারিক বিরোধ মীমাংসার জন্য সালিশের যে নোটিশ দেয় সেটা চ্যালেঞ্জ করেছি এবং তারা এ ধরনের সালিশ কোন আইনে করে তাদের এখতিয়ারকে চ্যালেঞ্জ করেছি। আদালত পর্যবেক্ষণসহ রিটটি খারিজ করে আদেশ দেন। পূর্ণাঙ্গ আদেশ পেলে পর্যবেক্ষণগুলো দেখা যাবে।
ব্যবসায়ী মোহাম্মদ নুরুল আকরামের পক্ষে এডভোকেট টাইটাস হিল্লোল রেমা এ রিটটি দায়ের করেন।
আইনজীবী খুরশিদ আলম খান আরো জানান, গত ২২ আগস্ট বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি থেকে মোহাম্মদ নুরুল আকরামকে তাদের পারিবারিক বিরোধ নিষ্পত্তির নোটিশ দেয়া হয়। তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিষয়টি মীমাংসার জন্য মহিলা সমিতির অফিসে ডাকা হয়। তাকে কোন আইনে ডাকা হলো এবং সে বিষয়ে তাদের ক্ষমতা কতটুকু তা রিটে চ্যালেঞ্জ করা হয়। 
রিটে আইন সচিব, এনজিও বিষয়ক ব্যুরোসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat