ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-০৯-১৭
  • ৫২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায় আজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ব্যক্তিরা হলেন- সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শীলমুদ গ্রামের শহীদ মাওলানা বাড়ির আবুল বাশারের ছেলে আব্দুর রহিম (৫৫), উজির আলীর ছেলে ইউসুফ (৪৮), নূর হোসেনের ছেলে মো. সুমন (২৮), মো. শহীদউল্যার ছেলে  মো. জুয়েল (১৬)। নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন অর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যার দিকে আব্দুর রহিম ধানের ক্ষেতে নামেন। এ সময় জমিতে থাকা পল্লী বিদ্যুতের পিলারের সংস্পর্শে আব্দুর রহিম বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে তাকে উদ্ধার করতে গিয়ে একে একে আরও তিনজন বিদ্যুৎ¯পৃষ্ট হন। এসময় স্থানীয়রা গুরুতর তিনজনকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat