রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বীর মুক্তিযোদ্ধার কন্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ শীর্ষক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন উপজেলা তথ্য অফিসার মো. হারুন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া ও কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন প্রমুখ। আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117