ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১০-০৬
  • ৫৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপিঠ উল্লাপাড়া মোমেনা আলী বিজ্ঞান স্কুল পরিচালনা (এডহক) কমিটির নব গঠিত সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।
মোমেনা আলী বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম জানান, বিদ্যালয়ের নিয়মিত পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশে এডহক কমিটি গঠনের জন্য স্থানীয় শিক্ষা অনুরাগী কয়েক ব্যক্তির নাম বোর্ডে পাঠানো হয়। শিক্ষা বোর্ডে পাঠানো ব্যক্তিদের মধ্য হতে মীর আরিফুল ইসলাম উজ্জ্বলকে সভাপতি হিসেবে গত ০৩/ ১০/ ২০২১ ইং তারিখে এডহক কমিটি অনুমোদন করে চিঠি প্রেরণ করেন।
এ কমিটির অন্য সদস্যরা হলেন কাজী এহসানুল হাসান সন্টু অভিভাবক সদস্য, মোঃ জাহাঙ্গীর হোসেন, শিক্ষক প্রতিনিধি সদস্য, সদস্য সচিব অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রকিবুল ইসলাম। রাজশাহী শিক্ষা বোর্ড থেকে আগামী ৬ (ছয়) মাসের জন্য এই কমিটির অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat