ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১০-০৮
  • ৯৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে মারাত্মক খরা পরিস্থিতিতে সাওপাওলোতে অস্বাভাবিক শক্তিশালী বালুঝড়ে কমপক্ষে ছয়জনের প্রাণহানি ঘটেছে।  
সেপ্টেম্বর মাসের শেষ হওয়ার পর থেকে গ্রামাঞ্চলে অন্তত: তিনবার বিশাল বালু মেঘসহ প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) পর্যন্ত বাতাস বয়ে যায়। এই পরিস্থিতি সাও পাওলো এবং মিনাস গেরাইস রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় বাসিন্দাদের মধ্যে ভীতির সঞ্চার করে।
স্থানীয় গণমাধ্যম জানায়, ঝড়ে গাছপালা ও ঘরবাড়ির ভেঙ্গে পড়ায় সাওপাওলোতে ৬ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলের আবহাওয়া চ্যানেল মেটসুল-এর আবহাওয়াবিদ এস্টেল সিয়াস এএফপিকে বলেন, “এ ধরণের ঝড় স্বাভাবিক হলেও, এতো তীব্র মাত্রায় হয় না যা ২০২১ সালে দেখা গেছে।" 
তিনি বলেন, “দীর্ঘ সময় ধরে বৃষ্টির অভাব, উচ্চ তাপমাত্রা ও কম আর্র্দ্রতার ফলে এ অবস্থা সৃষ্টি হয়েছে। 
তিনি বলেন, শক্তিশালী ঝড়গুলো জলবায়ু পরিবর্তনের ফল। সিয়াস বলেন, "এই শতাব্দীতে, প্রতি বছর রেকর্ড তাপমাত্রা দেখা দিয়েছে। চরম আবহাওয়ায় বৃষ্টি, ঝড়, বন্যা, খরা, ঠান্ডাসহ নানা রূপ পরিলক্ষিত হচ্ছে। এই ধুলি ঝড় তারই সাক্ষ্য বহন করছে। এই ধরনের ঝড় মরু অঞ্চলে ঘন ঘন দেখা দিতে পারে।
এদিকে, ব্রাজিল ৯১ বছরের মধ্যে সবচেয়ে খারাপ খরার মুখোমুখি হয়েছে, যার ফলে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পানিবিদ্যুৎ কেন্দ্রের জলাধারের পানির স্তর হ্রাস পাওয়ায় বিদ্যুৎ খরচ বাড়ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat