ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১০-০৯
  • ৫০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানীর তৃতীয় ত্রৈমাসিক ব্যবসায়িক সম্মেলন আজ শনিবার রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সম্মেলনে উদ্বোধন করেন। সম্মেলনে কোম্পানির পরিচালনা পর্ষদের সদস কামালউদ্দিন আহমেদ, রিজওয়ান-উর রহমান এবং মাহবুব জামিল বক্তব্য রাখেন।কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম রহমান এবং মূখ্য নির্বাহী কর্মকর্তা অরুন কুমার সাহা সম্মেলনে উপস্থিত ছিলেন।
কোভিড মহামারি মধ্যেও কোম্পানীর প্রিমিয়াম ৩য় প্রান্তিক পর্যন্ত অর্জনযোগ্য আনুপাতিক বার্ষিক লক্ষ্যমাত্রার ৭৯ শতাংশ অর্জিত হওয়ায় চেয়ারম্যান মাহবুবুর রহমান শুকরিয়া আদায় করেন।
তিনি কোম্পানির ভাবমূর্তি ও সুনাম রক্ষার স্বার্থে নিয়ম-নীতি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।
মাহবুবুর রহমান বলেন, ইষ্টল্যান্ড ইন্স্যুরেন্স ৩৪ বছরের সাফল্যজনক কার্যক্রমের মাধ্যমে দেশের বীমাখাতে একটি দৃঢ় ভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে। কোম্পানির অর্ধবার্ষিক আনুপাতিক ব্যবসায়িক সাফল্য অর্জনকারীদেরকে তিনি অভিনন্দন জানান।
কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান অর্থ কর্মকর্তা আব্দুল হামিদ এফসিএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও খুলনা বিভাগীয় প্রধান শহীদ-ই-মনজুর মোর্শেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও মতিঝিল শাখার ইনচার্জ মো. শফিউল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও দাবী বিভাগের প্রধান এম. গোলাম হাফেজ এবং কোম্পানীর অন্যান্য নির্বাহী কর্মকর্তাবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat