ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-১৪
  • ৫৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মুজিব বর্ষের ক্রীড়াঙ্গনের আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত হতে যাচ্ছে পাঁচ দিনের ‘বঙ্গবন্ধু আর এ ট্রেডার্স ফেডারেশন কাপ ভলিবল প্রতিযোগিতা’। এ আসর থেকে বাছাইকৃত খেলোয়াড়দের পরবর্তীতে জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে প্রশিক্ষনের আয়োজন করবে ফেডারেশণ। 
আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কনফারেন্স রুমে টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু জানান, আট দলের অংশগ্রহণে ১৭ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে  টুর্নামেন্ট। খেলা সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলবে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান লতিফ সরকার, সম্পাদক মেজবাহ উদ্দিনসহ ভলিবল ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
রোববার পল্টনস্থ শহীদ নুর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল টুর্নামেন্ট উদ্বোধন করবেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে ২৫ হাজার, রানার আপ দলকে ২০ হাজার ও তৃতীয় স্থান লাভ করা দলকে ১৫ হাজার টাকা প্রাইজমানি দেয়া হবে। এছাড়া প্রতি পজিশনের সেরা খেলোয়াড় ক্রেস্ট পাবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat