ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-১৮
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় যথাযথ গুরুত্বের সঙ্গে শেখ রাসেল দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত অনুপ্রেরণার বাতিঘর স্কয়ারে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি, আধাসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান ঢাকা থেকে সরাসরি প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে আলোচনাসভা এবং আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মো. হারুন-অর-রশীদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat