ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২০
  • ৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত ১১ থেকে ১৭ অক্টেবর পর্যন্ত এক সপ্তাহে ২৭ লাখের বেশী লোক কভিড-১৯ সংক্রমিত হয়েছে এবং ৪৬ হাজারের বেশী লোক মারা গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাপ্তাহিক বুলেটিনে এ কথা জানানো হয়।
ইউরোপিয়ান অঞ্চল বাদে পরপর তিন সপ্তাহে বিশ্বে নতুন কভিড-১৯ সংক্রমণ পূর্ববর্তী সপ্তাহের চেয়ে ৭ শতাংশ বেড়েছে। হু’র মহামারি সংক্রান্ত সাপ্তাহিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
সাপ্তাহিক রিপোর্টে আফ্রিকান অঞ্চল থেকে নতুন সংক্রমণ সবচেয়ে বেশী হ্রাস পেয়েছে। এই অঞ্চলে সংক্রমণ ১৮ শতাংশ হ্রাস পেয়েছে। এরপরেই রয়েছে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ১৭শতাংশ। সাপ্তাহিক হিসেবে পূর্ববর্তী সপ্তাহ থেকে সবচেয়ে বেশী ২৪ শতাংশ হ্রাস পেয়েছে আফ্রিকান অঞ্চলে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৯ শতাংশের নিচে  হ্রাস পেয়েছে। মৃত্যুহার বেড়েছে শুধুমাত্র ইউরোপে ৪ শতাংশ, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই হার নিবন্ধিত হয়েছে ১ শতাংশ।
হু’র বুলেটিনের হিসেবে ১১-১৭ অক্টোবর বিশ্বব্যাপী মোট ২৭ লাখ ৬৩ হাজার ৯৫৭ জন কভিড-১৯ আক্রান্ত হয়েছে। এ সময়ে বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৪০ জন। এতে দেখা যায় সংক্রমণ ও মৃত্যুর হার পূর্ববর্তী সপ্তাহের চেয়ে যথাক্রমে ৪ শতাংশ এবং ২ শতাংশ হ্রাস পেয়েছে।
হু’র রিপোর্টে বলা হয়, নতুন সংক্রমিতদের মধ্যে সবচেয়ে বেশী সংখা যুক্তরাষ্ট্রে ৫ লাখ ৮২ হাজার ৭০৭, যুক্তরাজ্যে ২ লাখ ৮৩ হাজার ৭৫৬, রাশিয়ায় ২ লাখ ১৭ হাজার ৩২২, তুরস্কে ২ লাখ ১৩ হাজার ৯৮১ এবং ভারতে ১ লাখ ১৪ হাজার ২৪৪।
এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ কোটি ৯ লাখ ৪০ হাজার ৯৩৭ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ৪৯ লাখ ৩ হাজার ৯১১ জন। গত ২৪ ঘন্টায় বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছে ৩ লাখ ২৫ হাজার ৮৭৫ জন এবং ৫ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat