ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৪৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, "সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীরা জাতির শত্রু, সরকারের শত্রু, মানবতার শত্রু। মানবতার শত্রুদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।
আজ বৃহস্পতিবার পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত জেলা দাবা লীগ ২০২১ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, "স্বাধীনতা বিরোধী প্রতিক্রিয়াশীল একটি চক্র, যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না, বাংলাদেশের উন্নয়নে বিশ্বাস করে না, সেই চক্রটি আবার সক্রিয় হয়ে উঠেছে। এই চক্র আমাদের সৌভ্রাতৃত্বের বন্ধন, আমাদের উন্নয়নের ধারাবাহিকতা, আমাদের শান্তিপূর্ণ সহাবস্থান যাতে কোনভাবে নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।
শ ম রেজাউল করিম আরো বলেন, ১৯৭১ সালে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে যে জঘন্য কাজ করা হয়েছিল, সেটা ছিল ইসলাম পরিপন্থী এবং কোরআন-হাদিস পরিপন্থী। নতুন করে সেটা আমরা করতে দেবো না।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব, পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম নারায়ণ রায় চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat