ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১০-২১
  • ৪৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্প সচিব জাকিয়া সুলতানা বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) আওতাধীন বন্ধ মিলগুলোর সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণে বাস্তবসম্মত ও সময়াবদ্ধ কর্মপরিকল্পনা জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়ে দাখিলের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
তিনি আজ বুধবার গাইবান্ধায় রংপুর  সুগার মিল পরিদর্শনের পর মিলের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত-বিনিময়কালে এ নির্দেশ দেন।
শিল্প সচিব বন্ধ হয়ে যাওয়া রংপুর সুগার মিল চালুর ব্যাপারে ওই মিলের ব্যবস্থাপনা পরিচালককে কস্ট-বেনিফিট  অ্যানালাইসিসসহ বিদ্যমান  সমস্যা উল্লেখ করে করনীয় সম্পর্কে জনানোরও নির্দেশ দেন।
এ বছর রংপুর সুগার মিলজোন এলাকায়  উৎপাদিত আখ সুষ্ঠুভাবে  নিকটবর্তী জয়পুরহাট সুগারমিলে মাড়াইয়ের লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম আলম, যুগ্ম সচিব মু. আনোয়ারুল আলম, গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন, সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক, বিএসএফআইসি’র উর্ধতন কর্মকর্তাবৃন্দ, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও  কর্মচারীসহ সংশ্লিষ্টরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। পরে তিনি রংপুর সুগারমিলের খামার এলাকা পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat