ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১০-২৯
  • ৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু ৫ম সেন্ট্রাল সাউথ এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশীপে  পদক লড়াইয়ের দ্বিতীয়  দিনে আরো একটি ব্রোঞ্জ  জিতেছে বাংলাদেশ। আজ বিকেলে মহিলাদের  ব্যক্তিগত  ভোল্টিং টেবিল  ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে ব্রোঞ্জ  পদক পেয়েছেন  বাংলাদেশের বনফুলি চাকমা। এ ইভেন্টে  ১২.৮৮ স্কোর গড়ে স্বর্ন পদক জিতেছেন  উজবেকিস্তানের মিরোশনিচেঙ্কো এবং  ১২,৮২ স্কোর গড়ে রৌপ্য পেয়েছেন একই দেমের  জুমাবেকোভা গুলনাজ।
এর আগে,  প্রথম সেশনে পুরুষ (সিনিয়র) বিভাগের  অল অ্যারাউন্ড ইভেন্টে দলগত এবং ব্যক্তিগত  স্বর্ণ পেয়েছে  উজবেকিস্তান। দলগত ইভেন্টে ২২৯.৬৫ স্কোর গড়ে স্বর্ণ পেয়েছে উজবেকিস্তান।   ২২৫.৫০ স্কোর গড়ে ভারত রৌপ্য এবং ১৯৮.৯৫ স্কোর গড়ে ব্রোঞ্জ পেয়েছে  শ্রীলংকা। অল অ্যারাউন্ড ইভেন্টে  ৭৭.৪৫ স্কোর গড়ে ব্যক্তিগত স্বর্ণ  পেয়েছন জুরায়েভ উতকিরবেক(উজবেকিস্তান),  ৭৫.৩০ স্কোর করে রৌপ্য আজামত আসাদবেগ(উজবেকিস্তান) এবং  ভারতের ওমকার ঈশ্বর সিন্ধে ৭৪.৩৫ স্কোর করে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে  ফ্লোর, পুমেল, রিং, ভোল্ট,   প্যারালাল বারস ও হরাইজেন্টাল রার মিলিয়ে ছয়  ইভেন্টে ছয়টি দল অংশ গ্রহন করে।
বিকেলে পুরুষ (সিনিয়র) বিভাগের দলগত ও ব্যক্তিগত বিভাগে বিজয়ীদের  হাতে পদক তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের(বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এবং বাংলাদেশ জিমন্যাস্টিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আহমেদুর রহমান বাবলু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat