ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-০১
  • ৩৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সংস্কৃতি চর্চা কার্যক্রম ত্বরান্বিত করে বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে জাদুঘর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।
তিনি বলেন, সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু কিশোরদের উন্নয়নের মাধ্যমে সমাজের মূল ¯্রােতধারায় সম্পৃক্তকরণের লক্ষ্যে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এই বিশেষ শিশুরা অন্তর্দৃষ্টিসম্পন্ন ও মেধাবী। তাদের মেধা ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে সংশ্লিষ্ট পরিবারের পাশাপাশি দেশ ও জাতি উপকৃত হবে। জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে ঢাকার মিরপুরে অবস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী স্কুল ব্যাপ্টিস্ট মিশন ইন্টিগ্রেটেড স্কুলের অধ্যক্ষ গ্লোরিয়া চন্দ্রানী বাড়ই  উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, মননে প্রতিবন্ধী না হলে কোন প্রতিবন্ধিত্বই প্রতিবন্ধিত্ব নয়। আলবার্ট আইনস্টাইন, স্টিফেন হকিং, জর্জ ওয়াশিংটন, ফ্রাঙ্কলিন রুজভেল্ট প্রমুখ মনীষীগণের কোনো না কোনোভাবে প্রতিবন্ধিত্ব ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat