ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১১-০৩
  • ৪৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ),জেলার বুড়িচংয়ে আজ কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ১০টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থ বছরের আওতায় রবি মৌসুমে কৃষকদের মাঝে এ সব বিতরণ করেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাসেম খাঁন এমপি। এ সময়ে ২০২১-২২ অর্থ বছরের সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উন্নয়ন সহায়তায় বিনামূল্যে কৃষি যন্ত্রপাতিও বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার বলেন, শীত কালীন মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, পেঁয়াজ, মসুরও খেসারি ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ক্ষুদ্র ও প্রান্তিক প্রায় শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার বীজ এবং আধুনিক প্রযুক্তির কম্বাইন হার ভেস্টার ও রাইস টান্স প্লান্টার বিতরণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আখলাক হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিনা আক্তার, বুড়িচং থানার ওসি মোঃ আলমগীর হোসেন, উপজেলা সহকারী কমিশনার শারমীন আরা, বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মোঃ মীর হোসেন মিঠু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat