ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-০৫
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতির জনক  বঙ্গবন্ধৃ শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র  শেখ রাসেলের নামে  দূরপাল্লার  সাঁতার  প্রতিযোগিতার  আয়োজন করছে বাংলাদেশ  সুইমিং  ফেডারেশন।  ফেডারেশনের  ব্যবস্থাপনায় এবং সাইফ পাওয়ারটেকের পৃষ্ঠপোষকতায় আগামী রোববার নড়াইলে চিত্রা নদীতে অনুষ্ঠিত  হবে ‘শেখ  রাসেল ১৮তম জাতীয় দুরপাল্লার সাতার  প্রতিযোগিতা।   এ জন্য গত ২৭ অক্টোবর  ঢাকায় উন্মুক্ত বাছাইয়ের  মাধ্যমে ছয়জন করে পুরুষ ও মহিলা সাতারু বাছাই করা হয়।  
আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের  সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিভিন্ন তথ্য উপস্থাপন করেন সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বি মোল্লা।  
নড়াইলে  চিত্রা নদীর গোবরা মিত্র কলেজ ঘাট থেকে শুরু হয়ে রুপগঞ্জ বাধাঘাটে  পুরুষ বিভাগে প্রায় ১০ কিলোমিটার সাতার শেষ হবে।   মহিলাদের দূরত্ব হবে ৮ কিলোমিটার। প্রতিযোগিদের সার্বিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত  নিরাপত্তার ব্যবস্থা রেখেছে  আয়োজকরা।  প্রতিযেগিতার  সমাপনী  অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌবাহিনী প্রধান  এডমিরাল এম শাহীন ইকবাল। 
প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী  সাঁতারুদের  ট্রফি  এবং যথাক্রমে ১৫,১০ ও ৭ হাজার  টাকা করে  আর্থিক পুরস্কার দেয়া হবে।  এ ছাড়া  নির্ধারিত দূরত্ব অতিক্রম করা প্রতিযোগীদের  প্রত্যেককে  তিন হাজার করে  নগদ অর্থ প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat