ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৭
  • ৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লিভার রোগের নতুন ও কম খরচে চিকিৎসা পদ্ধতি বের করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি দল। ‘স্টেম সেল থেরাপি’ নামে এক ধরনের চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছেন তারা। বিলিরুবিন ডায়ালাইসিসের পদ্ধতিতে প্রচলিত যন্ত্রপাতিকেই নতুনভাবে ব্যবহার করে কম খরচে অকার্যকর লিভার বা হেপাটাইটিসের চিকিৎসা করা যাবে বলে জানিয়েছেন এই উদ্ভাবক দল। এই পদ্ধতির কথা ইতিমধ্যেই কয়েকটি আন্তর্জাতিক চিকিৎসক সম্মেলনে তুলে ধরা হয়েছে বলে চিকিৎসক দলটি জানিয়েছে। গবেষণা দলের লিভার বিভাগের অধ্যাপক মামুন আল মাহতাব জানান, লিভার সিরোসিস কিম্বা অন্য কোনো কারণে যখন কারো লিভার অকার্যকর হয়ে যায় তখন এই চিকিৎসার মাধ্যমে রোগীকে সুস্থ করে তোলা সম্ভব। তিনি জানান, এরকম হলে একমাত্র চিকিৎসা হলো লিভার প্রতিস্থাপন। কিন্তু বাংলাদেশে দুর্ভাগ্যজনক হলেও এখনও পর্যন্ত লিভার প্রতিস্থাপন করা যাচ্ছে না। প্রতিবেশি দেশ ভারতে এই চিকিৎসায় খরচ হয় বাংলাদেশি টাকায় ৪০ লাখেরও বেশি। এজন্যে আমরা নতুন এই চিকিৎসা পদ্ধতি উদ্ভাবন করেছি।’ এজন্য দুটো পদ্ধতি আছে। একটি হলো স্টেম সেল চিকিৎসা আর অন্যটি ডায়ালাইসিস। এই পদ্ধতিতে লিভারকে একদম সুস্থ করতে না পারলেও এর অবস্থার উন্নতি করা সম্ভব বলে জানান মামুন আল মাহতাব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat