ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-০৬
  • ৫৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনের একটি পেট্রোল স্টেশনে এক ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। এর ফলে আশপাশের গাড়ি ও রাস্তায় লোকজন দগ্ধ হয়েছে। একজন উদ্ধারকর্মী ও নার্স শনিবার এ কথা জানান। খবর এএফপি’র।
রেড ক্রস থেকে উদ্ধারকর্মী এএফপিকে বলেন, ‘আমরা গতরাত থেকে শনিবার সকাল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে আমাদের অ্যাম্বুলেন্সে করে ৮০ টি লাশ উদ্ধার করেছি’।
যে হাসপাতালে নিহতদের নিয়ে যাওয়া হয়েছে, সেখানের একজন নার্স এএফপিকে মৃতদের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন ‘গুরুতর আহত’ অনেক নারী, পুরুষ ও শিশুদের সেবা দিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, সড়ক দুর্ঘটনার পর স্টেশনের একটি গাড়িতে আগুন লেগে গেলে এই দুর্ঘটনাটি ঘটে।
এরপর আগুনের শিখা এলাকায় ছড়িয়ে গাড়িতে এবং নিকটবর্তী রাস্তায় লোকজনকে অগ্নিদগ্ধ করে। সিয়েরা লিওনের ভাইস-প্রেসিডেন্ট মোহামেদ জুলদেহ জালোহ শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat