ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১৭
  • ৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে।
তার সাথে আজ সংসদ ভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে তাঁরা ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য মৈত্রী দিবস, এদেশে নারীদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগ প্রভৃতি নিয়ে আলোচনা করেন।
স্পিকার বলেন, বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ও ভারত যৌথভাবে ৬ ডিসেম্বর “মৈত্রী দিবস” উদযাপন করতে যাচ্ছে, যা বাংলাদেশ-ভারতের অকৃত্রিম বন্ধুত্বের দৃষ্টান্ত।  ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ-ভারত একে অপরের পরিপূরক।এসময় স্পিকার মৈত্রী দিবসে অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জসহ সারা দেশের বিভিন্ন মন্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হয়েছে। পীরগঞ্জে অগ্নিকান্ডের ঘটনায় সরকার তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের বাসস্থান ও অন্যান্য সুবিধা নিশ্চিত করেছে।
ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাংলাদেশে নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। নারীরা বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণ গ্রহণ করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছে। এসময় কারিগরি প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণসহ নানাক্ষেত্রে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা বর্তমান সরকার করেছে বলে উল্লেখ করেন স্পিকার। 
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসা বাণিজ্যের প্রসারে ভারতের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাইকমিশনার।
এসময় সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat