ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-১৮
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সুদানের নিরাপত্তা বাহিনী বৃহস্পতিবার অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। খার্তুমের উত্তরাঞ্চলে এসব বিক্ষোভকারী রাস্তায় অবস্থান নিয়েছিল। এর একদিন আগে বিক্ষোভকারীদের লক্ষ্য করে নিরাপত্তা বাহিনীর তীব্র সহিংসতায় ১৫ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা এ খবর জানিয়েছেন। 
গত মাসে সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার প্রতিবাদে হাজার হাজার লোক রাস্তায় বিক্ষোভ শুরু করে। বুধবারও রাজধানী খার্তুম এবং এর আশেপাশের শহরগুলোতে অসংখ্য লোক বিক্ষোভ করে। এ সময় নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে ১৫ জন নিহত হয়। সেনাবাহিনীর ক্ষমতা নেয়ার পর এটি ছিল সবেচেয়ে ভয়াবহ সংঘর্ষ। 
এদিকে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর এ পর্যন্ত চলমান সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩৯  হয়েছে। 
সুদানে ২০১৯ সালে প্রেসিডেন্ট ওমর আল বাশিরকে ক্ষমতাচ্যুত করে শীর্ষ জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান দেশটির কার্যত নেতা হন। তিনি গত ২৫ অক্টোবর দেশটিতে জরুরি অবস্থা জারি করেন। তার এ উদ্যোগ বিশ্বব্যাপী তীব্রভাবে সমালোচিত হয়। 
বিক্ষোভকারীদের ওপর সাম্প্রতিক দমনপীড়নেরও তীব্র সমালোচনা করেছে বিভিন্ন দেশ।
মার্কিন  পররাষ্ট্র দপ্তরের আফ্রিকান বিষয়ক ব্যুরো টুইটারে বলেছে, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এ সহিংসতার নিন্দা জানাচ্ছি। সুদানের মানবাধিকার রক্ষা ও একে শ্রদ্ধারও আহ্বান জানাচ্ছি। 
এদিকে বুরহান সেনাবাহিনীর উদ্যোগ অভ্যুত্থান নয় বলে জোর দিয়ে উল্লেখ করে বলেছেন, এটি বেসামরিক শাসনে রূপান্তরের পথ অনুমোদনের একটি পদক্ষেপ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat