ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১১-১৯
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ফ্রেন্ডশিপ হলে  গতকাল কনস্যুলেটের উদ্যোগে শাকিল রেজা ইফতি এর পরিচালনায় নির্মিত ‘তুর্কিয়ে বঙ্গবন্ধু’য়ু আনিওর’ (তুরস্কে বঙ্গবন্ধু) শীর্ষক প্রামাণ্য চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ওপর তুর্কি ভাষায় প্রামাণ্যচিত্রে তুরস্কের ইতিহাসবিদ আজমি ওজ্জকান, ইকোনমিক জার্নালিস্ট এসোসিয়েশনের প্রধান জেলাল তোপরাক, লেখক ও সংগীতশিল্পী হাকান মেনগুছ, দক্ষিণ-এশিয়া বিষয়ক গবেষক  এলিফ বালি, সাংবাদিক আহমেত জোশকুনায়দিনসহ ১২ জন তুর্কি নাগরিকের সাক্ষাৎকার গ্রহণ করা হয় ।    
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন একটি ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক শক্তভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধু ও বাংলাদেশকে নিয়ে তুর্কি ভাষায় সর্বপ্রথম নির্মিত এই প্রামাণ্যচিত্রে বিশিষ্ট তুর্কি নাগরিকদের আন্তরিক মন্তব্য নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। মুজিববর্ষে তুরস্কের পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এর চেয়ে ভালো পন্থা আর হতে পারে না।  
পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্ব এবং তাঁর জীবন ও দর্শন সম্পর্কে তুর্কিদের বিস্তৃত পরিসরে অবহিত করার মাধ্যমে এই প্রামাণ্যচিত্র দু’দেশের জনগণের বন্ধুত্বকে আরো মজবুত কররে ।
অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আজকের এই মুহূর্তটি বাংলাদেশ-তুরস্কের জনগণ ও দু’দেশের সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বঙ্গবন্ধুর ওপর প্রথমবারের মতো তুর্কি ভাষায় নির্মিত এ প্রামাণ্যচিত্রটি দু’দেশের জনগণের মধ্যকার বিরাজমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে এক নতুনমাত্রা যোগ করবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat