ব্রেকিং নিউজ :
সদর দপ্তর বন্ধ করছে ন্যাশনাল ব্যাংক অব কুয়েত আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী মিয়ানমারে ভূমিকম্পের এক বছর পরও পুনর্গঠনে ধীরগতি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের শুনানি: আদালতে থাকছেন ট্রাম্প সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান চুক্তি হোক বা না হোক, 'খুব শিগগিরই’ ' ইরান ছাড়বে যুক্তরাষ্ট্র: ট্রাম্প ন্যাটোর সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্রমন্ত্রী রুবিও চূড়ান্ত হলো ২০২৬ ফিফা বিশ্বকাপের ১২টি গ্রুপ ‘বনলতা এক্সপ্রেস’ এবার ইউরোপ-আমেরিকার ৫২ প্রেক্ষাগৃহে
  • প্রকাশিত : ২০২১-১১-২২
  • ৪৭২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্বান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ম্যাচটি। 
দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে আজ খেলতে নেমেছে বাংলাদেশ। বাদ পড়েছেন সাইফ হাসান, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম বাদ পড়েছেন। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ। এ ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে ডান-হাতি পেসার শহিদুলের। 
পাকিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে ইতোমধ্যে টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৪ উইকেটে ও দ্বিতীয়টিতে ৮ উইকেটে হারে টাইগাররা। 
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মাহেদি হাসান, শামীম হোসেন, শহিদুল ইসলাম ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হায়দার আলী, সরফরাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, উসমান কাদির, হারিস রউফ ও শাহনাওয়াজ দাহানি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat