ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১১-২৯
  • ৪৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুই জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছে ২২৭ জন।
গতকালের চেয়ে আজ ১ জন কম মারা গেছেন। গতকাল মারা গিয়েছিলেন ৩ জন। এখন পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৭ হাজার ৯৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৭৮ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, আজ ঢাকা বিভাগে ২ জন মারা গেছেন। তবে, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আজ করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এদিকে, আজ ১৬ হাজার ৮৯১ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ২২৭ জন। গতকাল ১৯ হাজার ৮১১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ২০৫ জন। গতকালের চেয়ে আজ শনাক্তের হার বেড়েছে দশমিক ৩১ শতাংশ। গতকাল এই ভাইরাসে শনাক্তের হার ছিল ১ দশমিক ০৩ শতাংশ, যা আজ কমে হয়েছে ১ দশমিক ৩৪ শতাংশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে এ পর্যন্ত ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার ৯৪৯ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৭৬ হাজার ১১ জন। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫০ শতাংশ।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ৯ হাজার ৮৮১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৬৮ জন। শনাক্তের হার ১ দশমিক ৭০ শতাংশ এবং গতকাল এ হার ছিল দশমিক ৯২ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় ২ জন মারা গেছেন। গতকালও ২ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৮০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৭৫ শতাংশ। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪০ হাজার ৫৯৭ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat