প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগসহ বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, ভিশন ২০২১ ও ২০৪১ প্রচার উপলক্ষে বৃহষ্পতিবার সকালে এক মহিলা সমাবেশের আয়োজন করে জেলা তথ্য অফিস।
মোহাম্মাদাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী। জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মণ মহিলা সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান।
বার্ষিক কর্মসম্পাদক চুক্তির’ আওতায় মানব পাচার, মাদক, সন্ত্রাস, গুজব, বাল্যবিয়ে, করোনা ভাইরাসের টিকা গ্রহণসহ করোনাভাইরাস সংক্রমণ বিষয়ে সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলার প্রত্যন্ত অঞ্চলে জেলা তথ্য অফিসের উদ্যোগে মাইক যোগে বিশেষ প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান, জেলা তথ্য কর্মকর্তা রুপ কুমার বর্মন।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117