ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-০৭
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্র্যাক মাইগ্রেশন ফোরামের উদ্যোগে নারীর প্রতি সংঘটিত সকল নির্যাতন নির্মুল করার প্রত্যয়ে পরিবার, কমিউনিটি ও সমাজের সকল স্তরের জনগনকে উদ্বুদ্ধ করার লক্ষে ১৯৯৯ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে  বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১৬ দিন ব্যাপী ( ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) নারী নির্যাতন নির্মূলকরণ প্রচারঅভিযান পক্ষ চালানো হচ্ছে। ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘের সাধারন পরিষদের সভায় ২৫ নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। নারী নির্যাতন নিমূল করন প্রচারঅভিযান কার্যক্রমে নারীর পারিবারিক ও সামাজিক জীবনে শারীরিক, আর্থিক, মানসিক ও  যৌন নির্যাতনের ধরন ও প্রতিরোধের বিষয়কে অন্তর্ভূক্ত করা হয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে এক হয়ে ব্র্যাকও বিভিন্ন আনুষ্ঠানিকতা ও কর্মসুচির মধ্য দিয়ে এই প্রতিরোধ পক্ষ পালন করছে। মোঃ আবু সাইদ এর সভাপতিত্বে মাইগ্রেশন ফোরামে বক্তব্য রাখেন ডিস্টিক কো-অর্ডিনেটর মোঃ আব্দুল মাজেদ। এতে আরো উপস্থিত ছিলেন মোঃ জাকারিয়া হোসেন ফিল্ড অর্গানাইজেশন ব্র্যাক ফাউন্ডেশন উল্লাপাড়া, মোঃ আব্দুল মালেক সাধারন সম্পাদক ব্র্যাক মাইগ্রেশন ফোরাম উল্লাপাড়া ও ব্র্যাক মাইগ্রেশন ফোরাম উল্লাপাড়ার সকল সদস্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat