ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২১-১২-১০
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কখনো সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে আপোষ করেন না। তাঁর নেতৃত্বে আমাদের সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ২১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক, স্বাধীনতাবিরোধী, উগ্র কোন পক্ষ রাষ্ট্র ক্ষমতায় আসতে যাতে না পারে, সম্প্রীতির এ দেশকে আবার যেন কেউ সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
অনুভব বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সরকারের প্রাক্তন সচিব হীরালাল বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারের প্রাক্তন সচিব ও সমিতির উপদেষ্টা ড. মিহির কান্তি মজুমদার, সমিতির সাধারণ সম্পাদক অতুল চন্দ্র মন্ডল, সমিতির সদস্য মিন্টু কুমার মন্ডল, সমিতির বার্ষিক সাধারণ সভার আহ্বায়ক জগদীশ চন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
 মন্ত্রী আরো বলেন, “আমাদের ভ্রাতৃপ্রতিম মানসিকতায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের ঊর্ধ্বে একটি পরিচিতি আছে, সেটা হলো আমরা বাঙালি, আমরা মানুষ।
এ সময় মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ ত্রিশ লক্ষ শহিদের রক্তের বিনিময়ে অর্জিত দেশ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা সামনে এগিয়ে নিয়ে যাবো। শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সাথে আছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat