ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাজ্যে জানুয়ারির পর শুক্রবার করোনার সর্বোচ্চ সংক্রমণ দেখা গেছে। সিনিয়র একজন মন্ত্রী এ কথা জানান।
করোনার নতুন ধরনের সংক্রমণ ধীর করতে দেশটির সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ব্রিটেনের কমিউনিটি সেক্রেটারি মাইকেল গোব বলেন, দেশ মারাত্মক উদ্বেগজনক পরিস্থিতির মুখে। কারণ ওমিক্রন খুব দ্রুতবেগেই ছড়াচ্ছে। সংক্রমণ সংখ্যা দ’ুতিন দিনের মধ্যেই দ্বিগুণ হয়ে যাচ্ছে।
যুক্তরাজ্য বলছে, শুক্রবার মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ হাজার ১৯৪  জনে।
দেশটির আঞ্চলিক নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের গোব বলেন, গত ৯ জানুয়ারির পর আজ করোনার সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে। তখন করোনার সংক্রমণ ছিল ৫৯ হাজার ৯৩৭ ।
তিনি আরো বলেন, লন্ডনে শনাক্ত করোনার সংক্রমণের ৩০ শতাংশই ওমিক্রন ধরনের। অথচ এই ধরন কেবলমাত্র দুসপ্তাহ আগে যুক্তরাজ্যে শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা বলছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী মধ্য ডিসেম্বর নাগাদ ওমিক্রন করোনার নিয়ন্ত্রক ধরন হয়ে উঠবে।
সংস্থাটি আরো বলছে, অ্যাস্ট্রোজেনকা কিংবা ফাইজার ওমিক্রন প্র্রতিরোধে অল্পই কার্যকর। কিন্তু বুস্টার ডোজ ৭০ থেকে ৭৫ শতাংশ সুরক্ষা দিতে পারবে।
এদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন ইতোমধ্যে কিছু কঠোর পদক্ষেপ ঘোষণা করেছেন । একে তিনি ‘প্ল্যান বি’ নামে বর্ণনা করেছেন।
নতুন ঘোষিত বিধি নিষেধ নিয়ে পার্লামেন্টে বিতর্ক অনুষ্ঠিত হবে এবং আগামী সপ্তাহে হাউজ অব কমন্সে ভোটাভুটি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat