ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৪৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড ছাড়ার ঘোষনা আগেই  দিয়ে রেখেছেন নরওয়েজিয়ান তরুণ স্ট্রাইকার আর্লিং ব্রট হালান্ড। অসম্ভব প্রতিভাবান এই তরুণ তুর্কিকে দলে নিতে বিশ্বের প্রায় সব শীর্ষ দলই আগ্রহ দেখাবে, এটা অন্তত নিশ্চিত। তবে তার মধ্যেও কিছু কিছু ক্লাব অবশ্যই নিজেদের এগিয়ে রাখবে। ইতোমধ্যেই হালান্ডের এজেন্ট মিরো রায়োলা এই তালিকায় ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখকে এগিয়ে রেখেছেন।
২১ বছর বয়সী হালান্ডের সাথে ডর্টমুন্ডের বর্তমান চুক্তি শেষ হবে ২০২৪ সাথে। কিন্তু ডর্টমুন্ড ও সাবেক ক্লাব সালজবার্গের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ২০ ম্যাচে ২৩ গোল করে ইতোমধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর আগ্রহে পরিণত হয়েছে হালান্ড। তার রিলিজ ক্লজ ধরা হয়েছে ৮০ মিলিয়ন ইউরো।
ব্রডকাস্টার কেন্দ্র স্পোর্ট ওয়ানকে রায়োলা বলেছেন, ‘মৌসুমের শেষে হালান্ড ক্লাব ছেড়ে যাচ্ছে, এটা তার জন্য ও একইসাথে অন্য ক্লাবগুলোর জন্য একটি অনেক বড় সুযোগ। হতে পারে সেটা এই গ্রীষ্মেই, অথবা পরের গ্রীষ্মে। তবে পরবর্তী পদক্ষেপের জন্য সে এক পা দিয়ে রেখেছে। বায়ার্ন, বার্সেলোনা, রিয়াল কিংবা ম্যান সিটি হতে পারে তার পরবর্তী ঠিকানা। আমরা সবাই জানতাম ডর্টমুন্ডে যখন সে এসেছে একদিন আরো বড় ক্লাবে খেলার সুযোগ তার সামনে আসবে।’
২০২০ সালের জানুয়ারিতে ডর্টমুন্ডে যোগ দেবার পর থেকেই হালান্ড একের পর এক গোলের রেকর্ড গড়েছেন। বুন্দেসলিগা ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে অভিষেকেই তিনি হ্যাটট্রিক করেছেন। এরপর থেকে জার্মান লিগে ৫১ ম্যাচে করেছেন ৫১ গোল। বর্তমানে বুন্দেসলিগা টেবিলের দ্বিতীয় স্থানে রয়েঠে ডর্টমুন্ড। কোমরের ইনজুরির কারনে সম্প্রতি মাঠের বাইরে রয়েছেন হালান্ড। তার অনুপস্থিতিতে ইতোমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে ডর্টমুন্ড। একইসাথে নেদারল্যান্ডের কাছে গত মাসে ২-০ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপের বাছাইবর্প থেকে বিদায় নিয়েছেন হালান্ড বিহীন নরওয়ে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat