ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২১-১২-১১
  • ৩৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে দুধ উৎপাদন বৃদ্ধি এবং মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা খামারীদের অনন্য অর্জন। 
তিনি বলেন, খামারীদের নিরলস পরিশ্রমের ফলেই দেশ আজ মাছ, মাংস ও ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দুধেও শীঘ্রই স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। 
সংসদ ভবনের এলডি হল মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন আয়োজিত গরুপ্রেমীদের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার  আজ এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী  মোঃ জাহিদ আহসান এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ।  
স্পিকার বলেন, স্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দুগ্ধ ও মাংস শিল্পকে উজ্জীবিত করা সম্ভব। খামারিদের প্রণোদনা দিলে তারা অনুপ্রাণিত হবে এবং এরই ধারাবাহিকতায় দেশের পুষ্টি চাহিদাও মিটবে। 
তিনি বলেন, প্রাণীসম্পদ খাতে সমৃদ্ধ জনশক্তি দেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করে। তাই বাজারজাতকরণ অসুবিধা দূরীকরণ, দুধ সংরক্ষণে সক্ষমতা বৃদ্ধি এবং খামারীদের করোনার ক্ষতিজনিত  সরকারী প্রণোদনা যথাযথভাবে বন্টন করে এই শিল্পে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ ডেইরী ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে গরু প্রেমীদের মিলনমেলায় ছোট বড় সকল ধরনের খামারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat