ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২১-১২-১৪
  • ৫৬৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাগুরা জেলা সদর উপজেলার পাজাখোলায় এলাকায় আজ বেলা ১১টায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন- গোলাম নবী (৬৫) ও বাবু বিশ্বাস (৪৫)। তাদের দু’জনের বাড়িই চাঁদপুর গ্রামে। গুরুত্বর আহতদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর আলম জানান, মহম্মদপুর থেকে ছেড়ে আসা মাগুরামুখী যাত্রীবাহী বাস সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের পাজাখোলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয়্যা মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে গোলাম নবী ও বাবু মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহতরা মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বাসের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat