ব্রেকিং নিউজ :
এআই টুল ‘সেকেন্ডের মধ্যে’ এপস্টাইনের ভুয়া ছবি তৈরি করতে পারে: গবেষণা বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ সামরিক যোগাযোগ পুনরায় শুরুতে সম্মত রাশিয়া ও যুক্তরাষ্ট্র রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে দম্পতি নিহত শুরুর আগেই বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হ্যাজেলউড ব্যক্তিগত ও স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না: বুবলী বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২১-১২-১৬
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী  ড. এ কে আব্দুল মোমেন গতকাল বুধবার রাতে তাদের টেলি সংলাপে দ্বি-পক্ষীয় সহযোগিতার সম্পর্ক জোরদারে সম্মত হয়েছেন। 
মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নিড প্রাইসের বক্তব্য উদ্ধৃত করে এক বিবৃতিতে বলা হয়, ‘দুই নেতা মানবাধিকারের গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন এবং দ্বি-পাক্ষিক সহযোগিতা জোরদার ও বৈশ্বিক অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মত হয়েছেন। 
বুধবার নিড প্রাইস বলেন, ‘পররাষ্ট মন্ত্রী ব্লিনকেন উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নিরাপত্তা বিষয়ে বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের সম্পর্কেও বিষয়টি পুনঃনিশ্চিত করেছেন।’
গতরাতে দুই পররাষ্ট্র মন্ত্রীর কথোপকথনের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক টুইটে বলেন, বাংলাদেশের বিজয়ের ৫০তম বার্ষিকীর প্রাক্কালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন এবং পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ফোনে দীর্ঘক্ষণ কথা বলেছেন। 
আলম জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় তারা বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছেন। 
আলম তার টুইটে বলেন, ‘দুই পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক আরো এ গিয়ে নিতে তাদের সংকল্প নবায়ন করেছেন।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat