জাতিসংঘে ক্ষমতাচ্যূত আফগান সরকারের নিয়োগ দেয়া রাষ্ট্রদূত তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। জাতিসংঘ এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
বৃহস্পতিবার হাতে পাওয়া এক চিঠিতে জাতিসংঘের সহকারি মুখপাত্র ফারহান হক এএফপি’কে বলেন, গোলাম ইসাকজাই ১৫ ডিসেম্বর পদত্যাগ করেছেন।
কূটনীতিকরা জানান, গত আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তান আর্থিক সংকটের মুখে পড়ায় জাতিসংঘে দেশটির মিশন ধরে রাখার চেষ্টা চালানো হয়।
বৃহস্পতিবার রাতে এ ব্যাপারে মন্তব্যের জন্য জাতিসংঘে আফগান মিশনের কাউকে পাওয়া যায়নি।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117