ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-২০
  • ৮৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ছয়জন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।
অন্য বৈধ মেয়র প্রার্থী হলেন- স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা তৈমুর আলম খন্দকার, খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি মাসুম বিল্লাহ, বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস। 
প্রার্থীদের দেয়া সব তথ্য যাচাই করার পর সঠিক পেয়ে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন, ব্যাংক বিভাগ, আয়কর বিভাগের উপস্থিত প্রতিনিধিদের অনাপত্তি প্রদান সাপেক্ষে তাদের বৈধ ঘোষণা করা হয়। 
বাছাইয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু ও মো. সুলতান মাহমুদের মনোনয়ন বাতিল করা হয়। তাদের মনোনয়নপত্র বাতিল হওয়া প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার জানান, দু’জনের প্রার্থীতায় ভুল তথ্য দেয়া ও ঋণ খেলাপি থাকায় বাতিল করা হয়। বাকিদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। যারা বৈধ হননি তারা চাইলে আপিল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat