ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-২১
  • ৪২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া সোমবার দুই জার্মান কূটনীতিককে বহিস্কার করেছে। জার্মানির একটি আদালতের দেয়া রুলিং প্রশ্নে বার্লিনের সাথে বিরোধের প্রেক্ষাপটে পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে তাদেরকে বহিস্কার করা হলো। আদালতের রায়ে বলা হয়, মস্কো ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে সাবেক এক চেচেন কমান্ডারকে গুপ্তহত্যার নির্দেশ দিয়েছিল। খবর এএফপি’র।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জার্মান রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে রাশিয়ায় জার্মান দূতাবাসের দুই কূটনীতিক কর্মচারিকে বহিস্কারের পাল্টা পদক্ষেপের অংশ হিসেবে এই বহিস্কার ঘোষণা করা হয়েছে।’
তবে এ দুই কূটনীতিক কখন রাশিয়া ত্যাগ করবেন সে ব্যাপারে বিবৃতিতে কিছু বলা হয়নি।
মন্ত্রণালয় আরো জানায়, তারা এমন পদক্ষেপ গ্রহণ করে গত সপ্তাহের রাশিয়ার দুই কূটনীতিককে বার্লিনের বহিস্কারের ‘কঠোর প্রতিবাদ’ জানালো।
বার্লিনের বিচারকরা গত সপ্তাহে রাশিয়ার নাগরিক ভাদিম ক্রাসিকভ ওরফে ভাদিম সকোলভকে যাবজ্জীবন কারাদ- দেন। ২০১৯ সালে বার্লিনের একটি পার্কে ৪০ বছর বয়সী জর্জিয়ার নাগরিক টর্নিক কাভতারাসভিলিকে গুলি করে হত্যা করায় তিনি দোষী সাব্যস্ত হওয়ার পর তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়।
এক বিচারক বলেন, ক্রেমলিন বিরোধী হওয়ার ‘প্রতিশোধের’ অংশ হিসেবে তাকে হত্যা করা হয়।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার জানায়, মস্কো এ হত্যার ঘটনায় তাদের জড়িত থাকার কথা দৃঢ়ভাবে প্রত্যাখান করেছে।
মস্কোর এমন ঘোষণার পর বার্লিন জানায়, রাশিয়ার সিদ্ধান্ত দু’দেশের মধ্যে সম্পর্কের আবারো টানাপোড়েন সৃষ্টি করবে।
এদিকে সোমবার জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুৃখপাত্র বলেন, ‘এ পদক্ষেপ বিস্ময়কর না হলেও এটিকে জার্মান সরকার সম্পূর্ণভাবে অযৌক্তিক হিসেবে দেখছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat