ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-২৪
  • ৩৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরিতে যুক্ত থাকার অভিযোগে এই চক্রের এক সদস্যকে সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে।
র‌্যাব-৭ নগরীর বাকলিয়া থানাধীন মিয়া খান নগর দক্ষিণ বাকলিয়া মামুনুর রশিদ মার্কেটের ৩ নং দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করে। তার নাম জুনায়েদুল ইসলাম (২৮)।
র‌্যাব-৭, চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট নিয়াজ মোহাম্মদ চপল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদে জানতে পারে, চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ বাকলিয়া মিয়া খান নগর মামুনুর রশিদ মার্কেটের বারাকা কম্পিউটার নামে একটি দোকানে কতিপয় ব্যক্তি তাদের ব্যক্তিগত কম্পিউটারে অবৈধভাবে বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদের নাগরিক সনদ তৈরি করে প্রতারণাসহ জালিয়াতির উদ্দেশ্যে তথ্য সংরক্ষণ ও বহন করছে। এই তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭ প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতার চালায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল এই স্থানে অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে আসামি জুনায়েদুল ইসলামকে আটক করেন। তিনি পটিয়া উত্তর কৈয়াগ্রামের মো. ইউনুসের পুত্র। জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন ধরণের ভুয়া সনদপত্র তৈরির কথা র‌্যাবের কাছে স্বীকার করে। এই দোকান তল্লাশি করে ভুয়া এনআইডি কার্ডসহ ভুয়া সনদপত্র তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরণের সরঞ্জামাদি জব্দ করা হয়। র‌্যাবের জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ সরকারি নিবন্ধনকৃত কোন প্রতিষ্ঠানের অনুমতি ব্যাতিরেকে স্টেশনারি দোকানের সাইনবোর্ডের আড়ালে অসাধুভাবে ভুয়া জাতীয় পরিচয়পত্র ও জন্ম সনদ তৈরি করতো।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat