ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রে করোনার ওমিক্রন ধরনের সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে নিউইয়কের্র হাসপাতালগুলোতে শিশু ভর্তির সংখ্যা বেড়ে গেছে। নিউইয়র্কের স্বাস্থ্য কর্মকর্তারা এ খবর জানান। 
এদিকে রোববার হোয়াইট হাউস থেকে যুক্তরাষ্ট্রে করোনা পরীক্ষা নিয়ে দেখা দেয়া সংকট নিরসনের অঙ্গীকার করা হয়েছে। 
নিউইয়র্কের স্বাস্থ্য বিষয়ক দপ্তরের এক বিবৃতিতে সতর্ক করে বলা  হয়েছে, শিশু  হাসপাতালগুলোতে কোভিড- ১৯ এ আক্রান্তদের ভর্তির উর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। 
বিবৃতিতে আরো বলা হয়, গত ৫ ডিসেম্বর থেকে চলতি সপ্তাহ জুড়ে হাসপাতালগুলোতে করোনায় আক্রান্ত শিশুর সংখ্যা চারগুণ বেড়েছে। এর প্রায় অর্ধেকেরই বয়স পাঁচের কম। আর এসব শিশুরা টিকা নেয়ারও যোগ্য নয়। 
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। দেশটিতে গত সাত দিনে গড়ে প্রতিদিন প্রায় এক লাখ ৯০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়। 
জন্স হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য থেকে এ কথা জানা গেছে। 
এদিকে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বিষয়ক রোগ বিশেষজ্ঞ এন্থনি ফাউচি রোববার কোভিড পরীক্ষা নিয়ে সংকটের কথা স্বীকার করেছেন। আগামী মাস থেকে এ সংকট দূর হবে বলে তিনি স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat