ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২১-১২-২৭
  • ৫২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর জানাজা ও দাফন আগামীকাল বিকালে অনুষ্ঠিত হবে।
ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী জানান, আগামীকাল বিকাল সাড়ে ৪টায় বাদ আসর ফেনী পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে শহরের মাস্টারপাড়ায় মরহুমের ইচ্ছানুযায়ী বাড়ির আঙ্গিনায় মুজিব উদ্যানে তার লাশ দাফন করা হবে।
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান জানান, জানাজার পূর্বে বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করা হবে। আজ বিকাল ৫টার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে বীর মুক্তিযোদ্ধা জয়নাল হাজারী ইন্তেকাল করেন। একাধিক শারীরিক জটিলতা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। 
জয়নাল আবেদীন হাজারী ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে ফেনী-২ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি মহান মুক্তিযুদ্ধ পূর্ববর্তীকালে বৃহত্তর নোয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat