ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০১-০২
  • ২৯৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, গণতন্ত্র আর মানবাধিকারের জন্যই বাংলাদেশের জন্ম হয়েছে। তিনি আজ রবিবার দুপুরে সিলেটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া চিঠির বিষয়বস্তু সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, এগুলো এ রাষ্ট্রের মূল ভিত্তি,তাই বাংলাদেশের গণতন্ত্রের অভিজ্ঞতা অনেক পুরনো।
সম্প্রতি র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর বর্তমান-সাবেক কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে গত ৩১ ডিসেম্বর খ্রিস্টীয় ২০২২ সনের নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করার আহ্বানের জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। 
এপ্রসঙ্গে মন্ত্রী বলেন, এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার  ফোনালাপ হয়েছে। তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে তার সরকারের উদ্বেগের কথা জানিয়েছিলেন। 
ড. মোমেন তার চিঠিতে লেখেন ,‘ আমাদের এখানে গণতন্ত্র চর্চা আজকের না। যখন আমেরিকা আবিষ্কৃত হয়নি, সেই ছয় শতকেও এই অঞ্চলে গণতন্ত্র ছিল, যদুকে জনগণ ম্যান্ডেট দিয়ে নির্বাচিত করেছিলো। ফলে গণতন্ত্রের অভিজ্ঞতা আমাদের অনেক পুরনো। আর আমাদের দেশের জন্মই তো গণতন্ত্রের জন্য হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘র‌্যাবের প্রতি যুক্তরাষ্ট্রের যে অভিযোগ তা অমূলক। বাংলাদেশে ১০ বছরে ৬শ’  জন নিখোঁজের অভিযোগ তোলা হলেও আমেরিকাতে প্রতি বছর লক্ষাধিক মানুষ নিখোঁজ  হচ্ছে এবং পুলিশি কারণে হাজারো মানুষ মারা  যাচ্ছে। এসব নিয়ে কেউ প্রশ্ন তুলছে না। তাদের গুলোকে বলা হয় লাইন অব ডিউটি। অথচ এখানকার সামান্য কিছু ঘটনা নিয়ে অনেক কথা হয়। বলা হয় ‘এক্সট্রা জুডিশিয়াল কিলিং’। এসব হাসির খোরাক ফলে আমার মনে হয় তাদের নিষেধাজ্ঞা সঠিক হয়নি। এটি পুনর্বিবেচনার সুযোগ আছে। চিঠিতে এ কথাই লিখেছি’। তিনি বলেন, র‌্যাব বাংলাদেশে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ রোধে সফলতা দেখিয়েছে । চিঠিতে সন্ত্রাস, আন্তঃ রাষ্ট্রীয় অপরাধ দমনে বাংলাদেশ সরকারের উদ্যোগ ও কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরা হয়েছে। 
এরআগে রোববার দুপুরে নগরীর কুমার পাড়ায় এনজিও সংস্থা জমজম এর প্রধান কার্যালয় উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে মোমেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat