ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-০৩
  • ৬৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বিদেশগামীদের কোভিড-১৯ শনাক্তকরণের জন্য আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষা শুরু হয়েছে। যাত্রীদের বিমান ছাড়ার ৬ ঘণ্টা আগে বিমান বন্দরে উপস্থিত থাকতে বলা হলেও নমুনা দেওয়ার তিন ঘণ্টার মধ্যেই করোনার ফলাফল জানিয়ে দেওয়া হচ্ছে।
আজ সোমবার দুপুর থেকে ল্যাবটিতে করোনা পরীক্ষা শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির। এরআগে গতকাল রোববার ল্যাবটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আরব আমিরাতগামী যাত্রীদের পিসিআর টেস্ট চালু হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বিমান যাত্রীদের করোনা পরীক্ষার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হলো। বিমানের সূচি অনুযায়ী, প্রতিদিনি রাত ১টা থেকে পরের দিন রাত ৮টা পর্যন্ত একটানা করোনা পরীক্ষা চলবে।
তিনি বলেন, পিসিআর ল্যাব চালুর মধ্যে দিয়ে সংযুক্ত আরব আমিরাতগামীদের আর ঢাকায় যাওয়া-আসার ভোগান্তিতে পড়তে হবে না। ঢাকার শাহ জালাল বিমানবন্দরের পরিবর্তে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর দিয়ে সরাসরি ফ্লাইটে আরব আমিরাতে যেতে পারবেন যাত্রীরা।
ডা. হাসান শাহরিয়ার বলেন, কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাবে বিএমইটি স্মার্টকার্ডধারী বিদেশ যাত্রীদের (সংযুক্ত আরব আমিরাতগামী) কোনো ধরনের ফি দেওয়ার প্রয়োজন নেই। তবে সংযুক্ত আরব আমিরাতগামী সাধারণ যাত্রীদের ১ হাজার ৬০০ টাকা ফি দিতে হবে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, আজ দুপুর ১২টা থেকে চট্টগ্রাম বিমানবন্দরের আরটি-পিসিআর ল্যাবে করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। করোনা পরীক্ষা করা যাত্রীদের রাত ৮টার ফ্লাইটে আরব আমিরাত যাওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat