ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেসবুক মেসেঞ্জারে ভুলবশত কাউকে মেসেজ পাঠিয়ে দিয়েছেন। কিন্তু চাইলেও সেই মেসেজ ডিলিট করার উপায় থাকে না। ফেসবুক ব্যবহারকারীদের সেই আফফোস হয়তো এবার দূর হতে চলেছে। গ্রাহকদের দিকে তাকিয়ে এবার মেসেঞ্জারে যুক্ত হতে চলেছে ‘ডিলিট’ অপশন। সম্প্রতি একটি টেকনোলজি ওয়েবসাইটে ফেসবুকের নতুন ফিচার সংক্রান্ত বেশ কিছু তথ্য দেন এক ফেসবুক কর্তা। সেখানেই ডিলিট অপশন মেসেঞ্জারে যুক্ত হওয়ার ব্যাপারে ইঙ্গিত দেন তিনি। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপে অনেকদিন আগে থেকেই ডিলিট অপশনটি চালু হয়ে গিয়েছিল। ওই প্রতিবেদন অনুযায়ী, মেসেঞ্জারে সিক্রেট চ্যাট বলে একটি অপশন অনেকদিন আগে চালু করা হয়েছিল। সিক্রেট চ্যাটের ফলে গোপনীয়তা বজায় রেখে কথা বলা যায়। কিছুক্ষণ পরেই এই চ্যাট আপনা থেকেই ডিলিটও হয়ে যেত। কিন্তু গ্রাহকদের অনেকদিন ধরেই দাবি ছিল যে, মেসেঞ্জারেও মেসেজ ডিলিট করার অপশন থাকা উচিত। সেই দিকেই তাকিয়ে ফেসবুক এমন উদ্যোগ নিচ্ছে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে নতুন অপশনটির নাম হতে পারে ‘আনসেন্ড’। কিন্তু কবে এই ফিচার ব্যবহার করা যাবে তা অবশ্য খোলসা করে জানাননি ফেসবুকের ওই কর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat