ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-০৭
  • ৭৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত এবং এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহতের নাম মোহাম্মদ শাকিল (১৮)। এ ঘটনায় আহত কাজী জাহিদকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, আজ শুক্রবার ভোররাতে শ্যামপুর থানার পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে ভোর সোয়া ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।
নিহত শাকিলের বন্ধু জাহাঙ্গীর আলমের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, মাওয়া ফেরিঘাট থেকে মোটরসাইকেল যোগে শ্যামপুরের পোস্তগোলা হয়ে ডেমরা কোনাপাড়া এলাকায় নিজ বাসায় আসছিলেন তারা। পোস্তগোলা ব্রিজের টোল প্লাজার সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দু’ জনই রাস্তায় ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat