ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-১৭
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে কৃত্রিম হাটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১শ’ জন দুস্থ ও অসহায় রোগিকে বিনামূল্যে এই কৃত্রিম হাঁটু ও কোমরের জয়েন্ট প্রতিস্থাপন করে দেয়া হবে যাতে তারা সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পায়।
হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও অর্থোপেডিক সার্জন ক্যাপটেন (অব) ডা. সাইফুল ইসলাম (সাইফ) এর নেতৃত্বে একদল চিকিৎসক এই কার্যক্রম পরিচালনা করছেন।
তিনি বলেন, যে সব মানুষের হাটু বা কোমরের জয়েন্ট নস্ট হয়ে গেছে ও চলাফেরা করতে পারছেন না অপারেশনের মাধ্যমে তাদের হাটু বা কোমরের জয়েন্ট কৃত্রিম ভাবে প্রতিস্থাপন করে দেয়া হবে।
একজন চিকিৎসক ও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ তাকে অনেক কিছু দিয়েছে জানিয়ে, ডা. সাইফ বলেন তার কাছে মনে হয়েছে এটাই সঠিক সময় দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানোর। যখন দেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালিত হচ্ছে।
তিনি বলেন, আসলে যে সব দুস্থ, অসহায় ও গরীব মানুষের হাটু বা কোমরের জয়েন্ট নস্ট হয়ে গেছে তারা পরিবার, সমাজ তথা দেশের জন্য বোঝা হয়ে দাডিয়েছে। ‘আমার লক্ষ্য হলো স্থবির এই সমস্ত মানুষকে এই দুঃসহ অবস্থা থেকে সারিয়ে তোলে তাদের গতিশীল করা।’
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) এ টি এম আবদুল ওয়াহ্হাবের উদ্যোগে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বিনামূল্যে এই কৃত্রিম হাঁটু ও কোমরের হাড় প্রতিস্থাপন ইতিমধ্যেই শুরু হয়েছে।
এই উদ্যোগের সাথে সম্পৃক্ত ডা. সাবরিনা আহমেদ জানান, স্বাভাবিক ভাবে সবকিছু মিলে এই প্রতিস্থাপন প্রক্রিয়ায় সাড়ে তিন লাখ টাকার উপরে দরকার হয় যার মধ্যে কৃত্রিম হাঁটু বা কোমর জয়েন্টের মূল্য দেড় লাখ টাকা ও সার্জনের অপারেশন ফি এক লাখ টাকা আর বাকীটা হাসপাতালের খরচ।
ডা. সাইফ জানান, যদি সহযোগিতা পান তাহলে তিনি শুধু ১শ’ মানুষকে না ভবিষ্যতে ১ হাজার মানুষকে বিনামুল্যে ও বিনা পারিশ্রমিকে এই সেবা দিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেতে সহায়তা করতে চান।
তিনি এই উদ্যোগে সমাজে বিত্তবান ও সামর্থবান যারা আছেন তাদের এগিয়ে আসার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat