ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০১-১৯
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পরিচয়ে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে ফোন করে প্রতারণার  অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মিরপুর বিভাগ। গ্রেফতারকৃত প্রতারকের নাম,  মো. তারেক সরকার।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে পল্টন মডেল থানার পলওয়েল সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ডিভাইস ও সিমকার্ড জব্দ করা হয়।
আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।  
ফারুক হোসেন বলেন, গত ১৬ জানুয়ারি বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের পরিচয় দিয়ে গ্রেফতারকৃত প্রতারক মোবাইলে ফোন করে। প্রতারক চাকুরির বিষয়ে সিনিয়র সচিবকে জোর সুপারিশ করে। সিনিয়র সচিবের সন্দেহ হলে তিনি বিষয়টি ডিএমপি’র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর ডিএমপি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গোয়েন্দা মিরপুর বিভাগের মিরপুর জোনাল টিম এ মোবাইল নম্বরের খোঁজ নিয়ে জানতে পারে, ব্যবহৃত মোবাইল নম্বরটি জাহাঙ্গীর কবির নানকের নয়। এটি একটি প্রতারক চক্রের নম্বর। এ প্রতারক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্যের পরিচয় ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে।
পুলিশের এই কর্মকর্তা বলেন,  প্রতারক গত ২১ নভেম্বর নরসিংদী জেলার সদর থানার ইনডেক্স প্লাজা মার্কেটে অবস্থিত এক্সচেঞ্জ গ্যালারী নামক মোবাইল ফোনের দোকান থেকে অপ্পো অ্যা৩৩ মডেলের একটি ফোন ক্রয় করে। ফোনটি ক্রয় করার সময় সে কৌশলে ওই দোকান থেকে অন্যের নামে রেজিস্ট্রেশনকৃত একটি রবি নম্বর সম্বলিত সিমকার্ড নিয়ে যায়। এ মোবাইল ফোন ব্যবহার করে সে গত ১৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের নাম পরিচয় ব্যবহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে ফোন করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত প্রতারক নরসিংদী জেলা জাতীয়তাবাদী প্রচারদলের সদস্য সচিব। নিজেকে সে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের এপিএস বলে পরিচয় দিত। সে ২০০৬ সালে কারারক্ষী পদে নিয়োগ পায় এবং ২০২০ সালে প্রধানমন্ত্রী ও জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে চাকুরিচ্যুত হয়। বর্তমানে সে প্রতারণার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের ফোন দিয়ে তদবির বাণিজ্য করে। তার ব্যবহৃত মোবাইল ফোনের মধ্যে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন কাগজ পত্রাদি (যেমন- এডমিট কার্ড, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ প্রতি আর্থিক লেনদেনের হিসাব ইত্যাদি) পাওয়া যায়।
এরআগে তার বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে। যার মধ্যে নরসিংদী মডেল ও টাঙ্গাইল সদর থানায় যথাক্রমে বিস্ফোরক দ্রব্য আইন এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুটি মামলা ও ডিএমপি’র  গুলশান থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়।
এসব মামলার এজাহার থেকে জানা যায়, প্রতারক গত ৪ ডিসেম্বর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের নাম পরিচয় ব্যবহার করে তৎকালীন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুনকে হোয়াটস অ্যাপে ফোন করে কারারক্ষী পদে চাকুরির জন্য সুপারিশ করে। এই মামলায় সে ৬ মাস কারাভোগ করে জামিনে মুক্ত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat