ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-২১
  • ৪৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, অফিস-আদালতে অর্ধেক জনবল দিয়ে কাজ করানো হবে। শিগগিরই এ বিষয়ে নোটিশ দেয়া হবে। 
তিনি বলেন, ‘অর্ধেক লোক দিয়ে অফিস আদালত কাজ করবে, সেই সিদ্ধান্ত হয়েছে। নোটিশও শিগগিরই চলে যাবে এবং কার্যকর হবে।’
আজ স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে করোনা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বিশেষ সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় আগামী দুই সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘সবার দাবির পরিপ্রেক্ষিতে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল। ইদানীং লক্ষ্য করা গেছে, স্কুলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আক্রান্ত হচ্ছে। তাদের অনেকে হাসপাতালে ও চিকিৎসকের কাছে যাচ্ছে। এটা আশঙ্কাজনক। তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে সম্মতি নিয়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরপর পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।’
মন্ত্রিপরিষদের দেয়া বিধিনিষেধ অনুযায়ী, আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।
এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং অতিরিক্ত মহাপরিচালক আহমেদুল কবীরসহ অধিদপ্তরের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat