জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনি গুতেরেস শুক্রবার বলেছেন, রাশিয়ার ইউক্রেন আগ্রাসন হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি বলেন, এটি ঘটবে না এমন বিশ্বাস তার রয়েছে। খবর এএফপি’র।
গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘ইউক্রেনে কোন ধরনের সামরিক আগ্রাসন চালানো উচিত হবে না। এক্ষেত্রে আমি মনেকরি যে কূটনীতি হচ্ছে সমস্যা সমাধানের উপায়।’
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি এটি ঘটবে না এবং আমি দৃঢ়ভাবে আশা করি আমার ধারণা সঠিক হবে।’
এ সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কূটনীতিকদের প্রচেষ্টার মাঝখানে গুতেরেস আর কোন আলোচনার বিষয় বিবেচনা করবেন না।
তিনি বলেন, ‘অন্য দেশে কোন দেশের যেকোন ধরনের আগ্রাসন হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’
গুতেরেস বলেন, ইউক্রেন প্রশ্নে এক পক্ষে যুক্তরাষ্ট্র ও তাদের ন্যাটো মিত্র এবং অপরপক্ষে রাশিয়ার অংশগ্রহণে আলোচনা হবে। এক্ষেত্রে জাতিসংঘ অংশ নয়।
তবে তিনি বলেন, তার বিভিন্ন দপ্তর বিভিন্ন উত্তেজনা হ্রাসে মধ্যস্থতায় সহায়তা করতে ‘সব সময় প্রস্তুত’ রয়েছে।
সামরিক সংঘাত এড়ানোর ব্যাপরে তিনি বলেন, ‘আমি সাধারণভাবে বিশ্বাস করি যে আমাদের কূটনৈতিক সমাধান খুঁজে বের করার সুযোগ রয়েছে।’
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117