জয়পুরহাট জেলায় আজ বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় দু’জন নিহত হয়েছেন।তারা হচ্ছেন-পিকআপ ভ্যান চালক মাসুদ রানা (৩৭) ও মাছ ব্যবসায়ী মনোরঞ্জন (৩৮)।
শনিবার সকালে ক্ষেতলাল উপজেলার জয়পুরহাট-বগুড়া সড়কের শালবন এলাকায় এ ঘটনা ঘটে । ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত পিকআপ ভ্যান চালক মাসুদ রানা মাছ ব্যবসায়ী মনোরঞ্জনকে নিয়ে বগুড়ার মোকামতলাতে মাছ বিক্রি করে চাপাইনবাবগঞ্জে ফিরছিলেন।পথে ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় পৌঁছলে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ পরিবহনের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানচালক মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান। পিকআপ ভ্যানে থাকা মাছ ব্যবসায়ী মনোরঞ্জনকে আহত অবস্থায় স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে পৌঁছার আগেই মনোরঞ্জন প্রাণহারান বলে জানান ওসি নীরেন্দ্রনাথ মন্ডল ।
Sangbad BD.Tv Ltd
চেয়ারম্যান ও সম্পাদক : শাহ্ মোঃ দিদার হোসাইন ,ব্যাবস্থাপনা পরিচালক ও বার্তা সম্পাদক জাহানারা খাতুন, অফিস॥ ১২৪/২, নিউ কাকরাইল রোড,শান্তিনগর,রমনা,ঢাকা-১০০০, ফোন নং +৮৮-০২-৫৮৩১৭৬৭৫, মোবাইল : ০১৭১৮-৩১৬১১৭,ই-মেইল : নিউজের জন্য- sangbadbd.tv@gmail.com
sangbadtvinfo@gmail.com
01718316117