ব্রেকিং নিউজ :
হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ রাজপথ ও সংসদে শক্ত অবস্থানে থাকবে এনসিপি: নাহিদ ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০১-২৪
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগে ‘মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি’ প্রবর্তন করা হয়েছে।আজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে মিতসুবিশি কর্পোরেশন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মি. মিয়ুংগো লি ৭ লাখ ৮০ হাজার টাকার একটি চেক হস্তান্তর করেছেন।
এবছর জাপানিজ স্টাডিজ বিভাগের ৩জন মেধাবী শিক্ষার্থী ‘মিতসুবিশি কর্পোরেশন বৃত্তি’ লাভ করেছেন।
বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে ২লাখ ৬০হাজার টাকা প্রদান করা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, মুবিন খান আফ্রিদি, মেহেদী হাসান ও তানজিলা জাহান।
উপাচার্য দফতরে আয়োজিত এই চেক হস্তান্তর অনুষ্ঠানে ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুন, রেজিষ্ট্রার প্রবীর কুমার সরকার এবং মিতসুবিশি কর্পোরেশনের সহকারী ব্যবস্থাপক মি. কিসুকে ইয়ামাদা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat