ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০১-২৭
  • ৩২৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ  বিকেলে সচিবালয়ে ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে ও সচিব মো: মকবুল হোসেনের পরিচালনায় মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠকে ট্রাস্টের ভবিষ্যত কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা হয়। টেলিভিশন অভিনয় শিল্পীরাও এই ট্রাস্টের আওতাভুক্ত।
চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্যদের মধ্যে সুবর্ণা মুস্তাফা এমপি, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) মো: মিজান-উল-আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো: আজিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) হাসনা জাহান খানম, অর্থ বিভাগের যুগ্মসচিব ফাতেমা রহিম ভীনা, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহিদুজ্জামান সেলিম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন প্রমুখ সভায় অংশ নেন। 
ট্রাস্টের তহবিল গঠনে ‘সিড মানি’ সংগ্রহ ও কার্যক্রম পরিচালনার জন্য প্রেষণে কর্মকর্তা-কর্মচারি নিয়োগের বিষয়ও আলোচনায় স্থান পায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat