ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০১-৩১
  • ৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও কাতারের আমির ইউক্রেন উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার হোয়াইট হাউসের এক বৈঠকে মিলিত হবেন। রাশিয়া জ্বালানী রফতানি কমাতে পারে এমন আশঙ্কার প্রেক্ষিতে এ বৈঠকে ইউরোপীয় মিত্রদের জন্য জ্বালানি আমদানী নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হবে।
শেখ তামিম বিন হামাদ আল-থানি হচ্ছেন প্রথম উপসাগরীয় রাষ্ট্রপ্রধান যিনি বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর ওভাল অফিসে তার সঙ্গে বৈঠক করবেন। খবর এএফপি’র।
হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি শেখ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, কংগ্রেসের সদস্য ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন।
মস্কো জ্বালানি সরবরাহ কমানোর সিদ্ধান্ত গ্রহন করলে জ্বালানি মূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষতিগ্রস্থ ইউরোপীয় দেশগুলো রাশিয়ান রপ্তানিতে ব্যাঘাত ঘটাতে পারবে কিনা তা নিশ্চিত করাই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে জরুরি এজেন্ডা। 
রাশিয়া ইউক্রেনে হামলা চালালে পশ্চিমা দেশগুলো নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে। রাশিয়া  ইউক্রেন সীমান্তে এক লক্ষাধিক সৈন্য মোতায়েন রেখেছে।
বিপুল পরিমাণে তেল ও গ্যাস-উৎপাদনকারী রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন রাশিয়া  থেকে তার প্রাকৃতিক গ্যাসের ৪০ শতাংশ আমদানি করে।
প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, আমির ও বাইডেন "বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা" নিয়ে আলোচনা করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat