ব্রেকিং নিউজ :
বিএনপি’র উদ্যোগে কড়াইল বস্তিতে ফ্রি ওয়াইফাই সার্ভিস চালু নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট সাজার বিরুদ্ধে আপিল করলেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী আবের হত্যাকারী নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ মাদুরোর মুক্তির দাবিতে কারাকাসে হাজারো মানুষের মিছিল তীব্র শীতের মধ্যে ইউক্রেনে আবারো রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ২
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৬১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন যুক্তরাষ্ট্র বেলারুশে মার্কিন সরকারী কর্মচারীদের পরিবারের সদস্যদের দেশটি ছেড়ে চলে আসার নির্দেশ দিয়েছে। বেলারুশের প্রতিবেশী ইউক্রেনে রুশ আগ্রাসনের আশঙ্কা বেড়ে যাওয়ায় এই নির্দেশ দেয়া হয়। 
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর বিবাদের কয়েক ঘন্টা পর এই নির্দেশ দেয়া হয়। এই বৈঠকে যুক্তরাষ্ট্র সাবেক সোভিয়েতভুক্ত ইউক্রেনে হামলা চালানো হলে রুশ ধনী অলিগকদের (রাশিয়ার ধনী ব্যবসায়ী নেতা) ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়। 
যুক্তরাষ্ট্র সোমবার এই অভিযোগ করে যে, রাশিয়া তার মিত্র বেলারুশে কয়েক সপ্তাহের মধ্যে ৩০ হাজার সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে। 
সোমবার জারি করা ভ্রমণ পরামর্শে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ “মার্কিন সরকারী কর্মচারীদের পরিবারের সদস্যদের বেলারুশ ত্যাগ করার পরামর্শ দিয়েছে।”
এতে আমেরিকানদের বেলারুশে ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে এবং ইউক্রেনের সঙ্গে বেলারুশের সীমান্তে রাশিয়ার সামরিক অবস্থানের কারণে “আইনের নির্বিচার প্রয়োগ, আটকের ঝুঁকি এবং অস্বাভাবিক পরিস্থিতিতে” এই সতর্কতা ঘোষণা করা হয়। 
রাশিয়া ইউক্রেনের সঙ্গে তার সীমান্তে ১ লাখের বেশী সৈন্য মোতায়েন করেছে। এই আক্রমণ প্রতিরোধে ন্যাটো মিত্রদের জোর তৎপরতায় এ অঞ্চলে উত্তেজনা তীব্র হচ্ছে। 
যুক্তরাষ্ট্রের হিসাবে মস্কো ইতোমধ্যেই বেলারুশে প্রায় ৫ হাজার সৈন্য মোতায়েন করেছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের দূত লিন্ডা থমাগ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদে সোমবার বলেছেন, “আমরা প্রমাণ পেয়েছি রাশিয়া বেলারুশ সীমান্তের কাছে ৩০ হাজারের বেশী সৈন্য মোতায়েনের চেষ্টা করছে।” এই সীমান্ত কিয়েভ থেকে উত্তরে মাত্র ২ ঘন্টার কম সময়ের দূরত্বে অবস্থিত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat