ব্রেকিং নিউজ :
সাতক্ষীরার শ্যামনগরে বিজিবির অভিযানে ১২টি অস্ত্র ও গুলিসহ সরঞ্জাম জব্দ বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচনী সমাবেশ রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ১৪ খাগড়াছড়ির ৩টি কেন্দ্রে ভোটের সামগ্রী ও জনবল যাবে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৩০ বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২২-০২-০১
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বৈষম্যহীন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজের বিভিন্ন স্তর থেকে জয়িতাদের চিহ্নিত করে তাদেরকে প্রতিষ্ঠিত করে তুলতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে।
আজ বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ।
অর্থনৈতিকভাবে ঢাকা বিভাগের ৫ সম্মাননা প্রাপ্ত নির্বাচিত শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে মুন্সিগঞ্জ সদর উপজেলার মর্জিনা আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী ঢাকা জেলার ধামরাই উপজেলার মুক্তা আক্তার, সফল জননী ক্যাটাগরীতে গাজীপুর জেলার টংগীর মাহমুদা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মোছা: আলেয়া বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাজধানীর রোকছানা পারভীন দীপু।
 অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে আরো উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ঢাকা বিভাগের নির্বাচিত দু’জন জয়িতার হাতে সম্মাননা স্মারক, নগদ অর্থ ও সনদ তুলে দেন।
ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড.মু: আনোয়ার হোসেন হাওলাদার, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।
অনুষ্ঠানে সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার বলেন, নারীদের কর্মক্ষেত্রের পথ সুগম ও মসৃন করছে বর্তমান সরকার। বাংলাদেশের উন্নয়ন দুই কারণে হয়েছে। এক হলো নারীদের কর্মক্ষেত্রে সুযোগ করে দেয়া হয়েছে। আর বাংলাদেশে ডিজিটাল কার্যক্রম রূপান্তর হওয়ায় সকল সেবা মানুষের দোরগোঁড়ায় পৌঁছেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat